বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

ঈদে বড় চমক নিয়ে ফিরছেন ওমর সানী
/ ২৬ দেখা হয়েছে
বার : শনিবার, ২ মে, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ এক সময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেতা ওমর সানী। দীর্ঘদিন ধরেই লাইট-ক্যামেরার জগত থেকে কিছুটা দূরে আছেন তিনি। বর্তমানে ব্যবসা ও পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে পর্দা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব এই অভিনেতা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বড় চমক নিয়ে ফিরছেন তিনি ভক্তদের কাছে। ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু নতুন চলচ্চিত্র। সেই তালিকায় যুক্ত হয়েছে ওমর সানী অভিনীত নতুন সিনেমা ‘শিরোনাম’। ইতোমধ্যে এই ছবির শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি। তবে তার চরিত্র সম্পর্কে কিছু জানা যায়নি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন অনিক বিশ্বাস। তিনি জানান, ঈদেই সিনেমাটি মুক্তির লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান নির্মাতা। গল্পের বিষয়ে এখনই বিস্তারিত প্রকাশ করতে চাননি পরিচালক। শুধু ইঙ্গিত দিয়ে বলেন, দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই ‘শিরোনাম’-এর গল্প নির্মাণ করা হয়েছে। ছবিটিতে নায়ক হিসেবে রয়েছেন নিরব। এছাড়া আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী এতে অভিনয় করেছেন। যদিও তাদের নাম এখনই প্রকাশ করা হয়নি। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন বাংলাদেশের সাইফুল শাহীন এবং ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। বিশেষ আকর্ষণ হিসেবে এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি। এ আগে ‘কিলহিম’ সিনেমায় দেখা গিয়েছিলো ওমর সানীকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ