বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো : মমতা
/ ৭৩ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

এনএনবি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, চতুর্থবারের মতো ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তার দল তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে বলেও দাবি করেন তিনি। বুধবার (২৯ এপ্রিল) শেষ বেলায় দক্ষিণ কলকাতার মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন ভবানীপুর আসনের তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিকেল সাড়ে ৪টার দিকে এই কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। ভোট দেওয়া শেষে আঙুল তুলে জয়ের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, তৃণমূলই জিতছে। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাবো। কেন্দ্রীয় বাহিনী বিএসএফের দিকে অভিযোগের আঙুল তুলে মমতা বলেন, তাদের সীমান্ত রক্ষার দায়িত্ব। এর পরিবর্তে তারা এখানে এসে একটা রাজনৈতিক দলকে সুরক্ষা দিচ্ছে। আমি দুঃখিত! আমি সেই ১৯৮৪ সাল থেকে নির্বাচনে লড়াই করছি, কিন্তু এই ধরনের পরিস্থিতি আমি কোনোদিন দেখিনি। এদিকে, বুধবার বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। এদিন ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭টায় আর শেষ হয় সন্ধ্যা ৬টায়। কিন্তু বেশকিছু কেন্দ্রে ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোট নিতে দেরি হয়। এছাড়া একাধিক জায়গায় প্রার্থীর ওপর হামলা ও বুথ জ্যামের অভিযোগ ওঠে। আবার অনেক জায়গায় ভুয়া ভোটার সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়। গত ২৩ এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোট নেওয়া হয়েছিল। আগামী ৪ মে ভোট গণনা শুরু হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ