বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

এক পর্বেই ঝড়, দর্শকদের কাঁদিয়েছে ‘এটা আমাদেরই গল্প’
/ ৪৬ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  শেষের পথে এসে আরও বেশি আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় ধারাবাহিক এটা আমাদেরই গল্প। ৪৯তম পর্বে এমন এক আবেগঘন মোড় দেখা গেছে, যা দর্শকদের নাড়িয়ে দিয়েছে গভীরভাবে। এই পর্বে ফাহাদ (ইরফান সাজ্জাদ) ও সামির (খায়রুল বাসার)-এর বাবার মৃত্যুর দৃশ্য দেখানো হয়। গল্পের এই করুণ মুহূর্তেই যেন ভেঙে পড়ে দর্শকের মন। সম্প্রচারের পর থেকেই সামাজিক মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়ার ঢল নেমেছে। দর্শকদের অনেকেই লিখেছেন, “এভাবে কাঁদালেন কেন!” কেউ জানিয়েছেন, “কখন যে চোখে পানি এসে গেছে, বুঝতেই পারিনি।” আবার অনেকেই বলছেন, এই পর্বটি এতটাই কষ্টের ছিল যে চোখের পানি ধরে রাখা সম্ভব হয়নি।
শুধু প্রতিক্রিয়াতেই নয়, ভিউয়ের দিক থেকেও দারুণ সাড়া ফেলেছে এপিসোডটি। ইউটিউবে প্রকাশের মাত্র ৪৯ মিনিটেই এটি মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। আর ১ ঘণ্টা ৪৯ মিনিটে রিয়েল-টাইম ভিউ দাঁড়ায় ২ মিলিয়নে-যা নাটকটির তুমুল জনপ্রিয়তারই ইঙ্গিত দেয়। ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত। জানা গেছে, ৫২ পর্বে শেষ হবে এই ধারাবাহিক। নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট হলেও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে শেষ পর্বটি করা হচ্ছে দেড় ঘণ্টাব্যাপী। তবে টেলিভিশনের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সরজনিত সীমাবদ্ধতার কারণে আগের পর্বগুলোর দৈর্ঘ্য বাড়ানো সম্ভব হয়নি।
পারিবারিক নাটকে আবেগ ও সম্পর্কের টানাপোড়েন কমে যাওয়ার অভিযোগের মধ্যেই ভিন্নধর্মী গল্প দিয়ে দর্শকের মন জয় করেছে এই নাটকটি। পারিবারিক বন্ধন, সম্পর্কের উষ্ণতা এবং বাস্তব জীবনের আবেগঘন উপস্থাপনাই ‘এটা আমাদেরই গল্প’-কে এনে দিয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই-এ প্রচার শুরু হয় ধারাবাহিকটির। পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও নিয়মিত প্রকাশ করা হয়েছে প্রতিটি পর্ব। দুই মাধ্যমেই সমান জনপ্রিয়তা পেয়েছে নাটকটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ