বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

ইরান ও লেবাননে ‘নজিরবিহীন’ অভিযানের দাবি ইসরায়েলের মোসাদ প্রধানের
/ ৫৫ দেখা হয়েছে
বার : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

এনএনবি : ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ‘নজিরবিহীন’ অভিযান চালানোর দাবি করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর প্রধান ডেভিড বার্নিয়া এই অভিযানকে তিনি ইসরায়েলের কৌশলগত সক্ষমতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। বার্নিয়া বলেন, ‘শত্রুর গোপন আস্তানার কেন্দ্রস্থল’ থেকে কৌশলগত গোয়েন্দা তথ্য জোগাড় করতে পেরেছে মোসাদ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হয়েছে জানিয়ে বার্নিয়া বলেন, “ইরান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে আমরা আইডিএফ-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ষণাত্মক ও আক্রমণাত্মক, উভয় ক্ষেত্রেই কাজ করেছি।” এদিকে, অভিযানের মধ্যেই দক্ষিণ লেবাননের বিনত জবেইল জেলার বেশ কিছু গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে সাইদনের দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ-এর পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় এসব এলাকার বাসিন্দাদের এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। সেনাবাহিনীর এই নির্দেশের আওতায় থাকা গ্রাম ও শহরগুলোর মধ্যে রয়েছে, গান্দুরিয়া, বুর্জ কালাওয়িয়া, কালাওয়িয়া, আল-সাওয়ানা, আল-জুমাইজিমা, সাফাদ আল-বাতিখ, ব্রাশিত, শাকরা, আইতা আল-জাবাল, তিবনিন, আল-সুলতানিয়া, বির আল-সানাসিল, দুনিন, খিরবেত সিলম, সালা এবং দেইর কিফা। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযানের স্বার্থেই এই এলাকাগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর ফলে দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের মধ্যে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ