বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

যুদ্ধের কোনও লক্ষ্য যুক্তরাষ্ট্র অর্জন করতে পারেনি, আরও আলোচনা চেয়েছে: ইরান
/ ৭২ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:১২ পূর্বাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্র যুদ্ধের কোনও লক্ষ্য অর্জন করতে না পেরে আরও শান্তি আলোচনার অনুরোধ জানিয়েছে বলে রাশিয়া সফরকালে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া সফরের সময় সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাকচি একথা বলেন।তিনি বলেন, “ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির (যুক্তরাষ্ট্র) বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।” যুক্তরাষ্ট্র এখনও যুদ্ধে তাদের একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি উল্লেখ করে আরাকচি বলেন, “এ কারণেই তারা আরও আলোচনার অনুরোধ জানিয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ক্রেমলিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ প্রমাণ করেছে যে, “রাশিয়ার মতো অনেক ভালো বন্ধু এবং মিত্র ইরানের রয়েছে।” তিনি বলেন, “ইরানের প্রতি আপনাদের দৃঢ় ও অবিচল অবস্থানের জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই।” “ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদার। তারা সব সময় ইরানকে সমর্থন করে। আর ইরানও একই কাজ করে। এই সহযোগিতা অব্যাহত রয়েছে। এটি এখন স্পষ্ট যে, ইরান একটি স্থিতিশীল, সুসংহত এবং শক্তিশালী রাষ্ট্র,” বলেন আরাকচি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ