বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

বিরিয়ানি ও তরমুজ খাওয়া হল কাল একই পরিবারের ৪ জনের মৃত্যু
/ ৪৭ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন

এনএনবি : ভারতের মুম্বাইয়ের পাইধুনি এলাকায় বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর বিষক্রিয়ায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার মুম্বাই পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, মৃতরা হলেন, আব্দুল্লাহ দোকাদিয়া (৪০), তার স্ত্রী নাসরিন দোকাদিয়া (৩৫) এবং তাদের দুই মেয়ে আয়েশা (১৬) ও জয়নাব (১৩)।
ঘটনার সূত্রপাত গত ২৫ এপ্রিল রাতে। পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে আবদুল্লাহ তার পরিবার ও নিকটাত্মীয়দের নিয়ে একসঙ্গে বিরিয়ানি দিয়ে নৈশভোজ সারেন। খাওয়া শেষে আত্মীয়রা যার যার বাড়িতে ফিরে যান। এরপর রাত ১টা থেকে দেড়টার দিকে আবদুল্লাহর পরিবারের চার সদস্য তরমুজ খান। ২৬ এপ্রিল ভোরে তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের তীব্র বমি ও ডায়রিয়ার লক্ষণ দেখা দেয়। প্রথমে পারিবারিক চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও পরে তাদের উন্নত চিকিৎসার জন্য মুম্বাইয়ের জেজে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সকাল সোয়া ১০টার দিকে ছোট মেয়ে জয়নাবের মৃত্যু হয়। একই দিন রাত সাড়ে ১০টার দিকে মারা যান আব্দুল্লাহ। পরে চিকিৎসাধীন অবস্থায় মা নাসরিন ও বড় মেয়ে আয়েশাও মারা যান। পুলিশের প্রাথমিক তদন্তে ওই পরিবারের এক সদস্য জানিয়েছেন, রাতে বিরিয়ানি খাওয়ার পর তারা তরমুজ খেয়েছিলেন। তবে বিষক্রিয়ার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। জেজে মার্গ থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলেও মৃত্যুর চূড়ান্ত কারণ নিশ্চিত হতে হিস্টোপ্যাথলজিক্যাল রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। ওদিকে ঝাড়খ-ের গিরিডি জেলায় রাস্তার ধারের খাবার খেয়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও ১৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, দূষিত খাবার বা পানি গ্রহণের ফলে এ ধরনের বিষক্রিয়া হতে পারে। এর লক্ষণ হিসেবে বমি, ডায়রিয়া, পেটে ব্যথা ও বমি বমি ভাব দেখা যায়। এ ঘটনায় খাদ্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ