বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

হজের নিয়ম লঙ্ঘনকারীদের কঠোর যে নির্দেশনা দিল সৌদি
/ ৫৮ দেখা হয়েছে
বার : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

এনএনবি : সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, যারা ভিজিট ভিসায় আগত ব্যক্তিদের অবৈধভাবে হজের উদ্দেশ্যে আশ্রয় দেবেন, তাদের ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩ লাখ টাকার সমান) পর্যন্ত জরিমানা করা হতে পারে। ওকাজ পত্রিকার বরাতে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, কোনো হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসস্থান বা অন্য যেকোনো স্থানে এই ধরনের দর্শকদের আবাসন সুবিধা প্রদান করা দ-নীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
এই জরিমানার আওতায় কেবল আশ্রয়দাতাই নন, বরং যারা অবৈধভাবে অবস্থানকারীদের তথ্য গোপন করবেন বা তাদের মক্কাসহ পবিত্র স্থানগুলোতে থাকার জন্য যেকোনো ধরনের সহায়তা প্রদান করবেন, তাদেরও শাস্তির মুখোমুখি হতে হবে।
হজ মৌসুমের শুরু থেকে অর্থাৎ জিলকদ মাসের প্রথম থেকে জিলহজ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই কঠোর নিয়ম কার্যকর থাকবে। প্রতিটি লঙ্ঘনের ক্ষেত্রে জড়িত ব্যক্তির সংখ্যা অনুযায়ী জরিমানার পরিমাণ কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।  হজের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রণালয় জনগণকে নিয়ম মেনে চলার এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এই আইন ভঙ্গ করলে বড় ধরনের আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। সূত্র : গালফ নিউজ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ