বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
খাদিমপুর ইউনিয়ন বিএনপির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
/ ২০ দেখা হয়েছে
বার : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে: দলীয় সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলমডাঙ্গা উপজেলা শাখা। দলের গঠনতন্ত্র অনুসরণ করে আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কমিটি এবং সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে খাদিমপুর ইউনিয়ন বিএনপির ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে মো. আব্দুল মান্নানকে আহ্বায়ক এবং মো. হাফিজুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. মহাসিন আলী, মাওলানা মো. ইদ্রিসুর রহমান খোকন, মো. জুয়েল রানা, মো. শফি উদ্দীন, মো. মিজানুর রহমান, মো. আব্দুল হালিম, ডা. মো. মিজানুর রহমান, মো. টগর আলী, মো. বোরহান উদ্দীন, মো. বিল্লাল হোসেন, মো. আক্তার হোসেন, মো. সাহাবুল হক, মো. সেন্টু রহমান, মো. আবুল হাশেম, মো. উসমান আলী, মো. আতিয়ার রহমান, মো. আব্দুল আজিজ, মো. মোফাজ্জেল হোসেন এবং মো. বজলুর রহমান। উপজেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত ৯০ দিনের মধ্যে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল সম্পন্ন করে ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্বও অর্পণ করা হয়েছে। কমিটি অনুমোদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আক্তার হোসেন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন এবং সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন। দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে খাদিমপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম নতুন গতি পাবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ