শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় স্মরণসভা সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ আলমডাঙ্গা রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত: মাদক মামলায় যুবকের এক বছরের কারাদণ্ড চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির তৎপরতায় ফিরিয়ে নিল বিএসএফ ট্রেনের যাত্রা বিরতি বহাল রাখার দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় সাপের কামড়ে ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি ! লর্ডসে ১৭ বছরের অপেক্ষা ফুরোচ্ছে বাংলাদেশের, মেয়েদেরও আতিথেয়তা দেবে কাতলা মাছ চাষ পদ্ধতি: গণভোট অবৈধ হলে নির্বাচনও অবৈধ: শফিকুর রহমান
সদ্যপ্রাপ্ত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির তৎপরতায় ফিরিয়ে নিল বিএসএফ
/ ৪৫ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:১২ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অব¯’ানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ ৭৬/৪-এস সীমান্ত পিলারসংলগ্ন গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা এ পুশ-ইনের চেষ্টা চালায়। বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুশ-ইনের চেষ্টা করা পাঁচজনের মধ্যে একজন পুর“ষ, তিনজন নারী এবং পাঁচ বছর বয়সী একটি শিশু ছিল। তারা বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির টহল দল তাদের শনাক্ত করে সীমান্ত অতিক্রমে বাধা দেয়। পরবর্তীতে ওই পাঁচজনকে কাঁটাতারের বেড়ার কাছে অব¯’ান করিয়ে রাখা হলে বিজিবির দৃঢ় অব¯’ানের মুখে বিএসএফ তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের যেকোনো অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ