শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় স্মরণসভা সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ আলমডাঙ্গা রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত: মাদক মামলায় যুবকের এক বছরের কারাদণ্ড চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির তৎপরতায় ফিরিয়ে নিল বিএসএফ ট্রেনের যাত্রা বিরতি বহাল রাখার দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় সাপের কামড়ে ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি ! লর্ডসে ১৭ বছরের অপেক্ষা ফুরোচ্ছে বাংলাদেশের, মেয়েদেরও আতিথেয়তা দেবে কাতলা মাছ চাষ পদ্ধতি: গণভোট অবৈধ হলে নির্বাচনও অবৈধ: শফিকুর রহমান
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় সাপের কামড়ে ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি
/ ৩১ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় বর্ষা মৌসুম শুরু হতেই সাপের উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গেছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সাপে কাটা ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আতঙ্ক বাড়িয়েছে একটি বিষধর রাসেল ভাইপারের কামড়ের ঘটনা। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের পর থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে সাপে কাটা মোট ১৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। এর মধ্যে পুরুষ ওয়ার্ডে ১০ জন এবং মহিলা ওয়ার্ডে ৩ জন ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে দৌলতপুর উপজেলার জুবায়ের (২০) মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে আহত হন। কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কৃষক শহিদুল ইসলাম পাট ধোয়ার সময় এবং কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের কৃষক রহিবুল মাঠে কাজ করার সময় সাপের কামড়ের শিকার হন। এছাড়া ভেড়ামারা উপজেলার কলেজপাড়া এলাকার হারুন বিষধর রাসেল ভাইপারের কামড়ে আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, ভর্তি হওয়া সকল রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিষ্টার মাহফুজুর মাহফুজুর রহমান জানান. ভর্তি হওয়া সকল রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্ষা মৌসুমে সাপের প্রজনন ও বিচরণ বেড়ে যাওয়ায় কুষ্টিয়া অঞ্চলে সাপের উপদ্রুপ বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ