বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
গণভোট অবৈধ হলে নির্বাচনও অবৈধ: শফিকুর রহমান
/ ৫ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

ঢাকা অফিস ॥ গণভোট অবৈধ হলে নির্বাচনও অবৈধ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান প্রশ্ন রাখেন—গণভোট যদি অবৈধ হয়, তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কীভাবে? তাঁর ভাষায়, ‘একই পাতিলে গোশত পাকানো হয়েছে—গোশতের ঝোল হারাম, আর গোশত হালাল! কি আশ্চর্য ব্যাপার! হারাম হলে তো দুটিই হারাম, হালাল হলে দুটিই হালাল।’ জামায়াত আমির বলেন, ‘যদি গণভোট হারাম হয়, তাইলে সংসদ নির্বাচনও হারাম। আর সংসদ নির্বাচন হারাম হলে এখন এ দেশে কোনো সরকার নাই। আগে যারা ছিল, এরা পালায়ে গেছে, আর এখন যারা আছেন, তারা তাদের বক্তব্য অনুযায়ী বৈধ নন। তাইলে দেশটার কী হবে?’ শফিকুর রহমান বলেন, ‘ডকট্রিন অব নেসেসিটি’ এবং ‘উইল অব পিপল’ বলে যে কথা আছে—সংবিধানের ওপরে এর পরিসর, ওই বৈধতার বলেই ইন্টেরিম গভর্নমেন্ট হয়েছে। এরপরে নির্বাচন দুটো হয়েছে। ওই নির্বাচনের শপথ দুইটা নেওয়ার কথা, আমরা নিয়েছি, উনারা একটা নিয়েছেন। তিনি সরকারকে জনগণের রায় মেনে নিতে অনুরোধ করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের আগে, আমরা যদি নির্বাচিত হই, প্রত্যেকটা খুনের এবং অপরাধের বিচার করব। এ কথা বর্তমান সরকারের দলও বলেছিল। আল্লাহর ইচ্ছা, আমরা যে কোনো কারণেই ক্ষমতায় আসি নাই বা আমাদের আসতে দেওয়া হয় নাই। এখন যারা ক্ষমতায় আছেন, এখন তাদের দায়িত্ব এই গুনাহের বিচার করা।’ জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘শুধু বিচার করলে হবে না, শহীদদের স্মরণ করার ব্যবস্থা করতে হবে। পাঠ্যপুস্তক, ইতিহাস—সব জায়গায় সম্মানের সঙ্গে তাঁদের যথাযথ অবদান তুলে ধরতে হবে, রাষ্ট্রীয় সম্মানে তাঁদেরকে ভূষিত করতে হবে, খেতাবে তাঁদেরকে ভূষিত করতে হবে।’ যারা আহত, পঙ্গু হয়েছে, তাঁদের যথাযথ তালিকা তৈরি করে সম্মানজনকভাবে বেঁচে থাকার সুযোগ এবং সরকারকে তাঁদের চিকিৎসার জন্য এককভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ