বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

শি-ট্রাম্প বৈঠকের আগে ৪ বিষয়ে চীনের ‘লাল রেখা’
/ ৭৫ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:০৯ অপরাহ্ন

এনএনবি : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে চার বিষয়ে ‘লাল রেখা’ টেনে দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাসের টেনে দেওয়া এসব ‘লাল রেখার’ মধ্যে তাইওয়ান প্রসঙ্গ এবং চীনের রাজনৈতিক ব্যবস্থার কথাও রয়েছে। এক্স হ্যান্ডেলে চীনের দূতাবাস লিখেছে, “চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের চারটি ‘লাল রেখ ‘ কোনোভাবেই চ্যালেঞ্জ করা যাবে না।” পোস্টে একটি ফটোকার্ড রয়েছে, যেখানে চারটি বিষয় তুলে ধরা হয়েছে। এরমধ্যে রয়েছে— ‘তাইওয়ান প্রশ্ন’, ‘গণতন্ত্র ও মানবাধিকার’, ‘উন্নয়নের পথ ও রাজনৈতিক ব্যবস্থা’ এবং ‘চীনের উন্নয়ন অধিকার’।
আরেকটি পোস্টে চীন দূতাবাস লিখেছে, “বেইজিং ও ওয়াশিংটনের কৌশলগত, গঠনমূলক ও স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার পথ অনুসন্ধান করা উচিত।
“পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক লাভজনক সহযোগিতাই চীন ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে থাকার সঠিক উপায়।” এর আগে ২০২৪ সালে ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর প্রথমবারের মতো এই চার ‘লাল রেখা’ টেনে দিয়েছিলেন শি। প্রায় এক দশকের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। বুধবার বেইজিংয়ে পা রাখার পর লাল গালিচা দিয়ে বরণ করে নেওয়া হয় ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শীর্ষ কর্তারা এই সফরে ট্রাম্পের সঙ্গী হয়েছেন। এই তালিকায় অ্যাপলের টিম কুক, টেসলা ও স্পেসএক্সের ইলন মাস্ক এবং ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্কের মতো ব্যবসায়ীরাও আছেন। সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের এই সফর হওয়ার কথা ছিল গেল মাসে। কিন্তু ইরান যুদ্ধের কারণে সফর পিছিয়ে দেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশের নেতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাণিজ্য শুল্ক, প্রযুক্তি প্রতিযোগিতা, তাইওয়ান এবং বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতার আলোচনায় আন্তর্জাতিক মহল দৃষ্টি রাখবে।” সফরের আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছিলেন, “আমি প্রেসিডেন্ট শিকে (জিনপিং) অনুরোধ করব, যেন তিনি চীনের বাজার ‘উন্মুক্ত’ করে দেন, যেন এই অসাধারণ মেধাবী মানুষগুলো তাদের জাদু দেখাতে পারেন, এটিই হবে আমার প্রথম অনুরোধ।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ