বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার
সদ্যপ্রাপ্ত

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ১০০ বেসামরিক : অ্যামনেস্টি
/ ৭৩ দেখা হয়েছে
বার : বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

এনএনবি : নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি জনাকীর্ণ বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নিহত হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়ে অবিলম্বে ঘটনার তদন্ত শুরুর জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। রয়টার্স লিখেছে, গত রোববার জুরমি জেলার প্রত্যন্ত তুমফা বাজারে এই বিমান হামলা চালানো হয়। গত এক মাসের মধ্যে উত্তর নাইজেরিয়ার কোনো জনাকীর্ণ বাজারে এটি দ্বিতীয় বড় ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা। অ্যামনেস্টি জানায়, হামলায় আহত কয়েক ডজন মানুষকে জুরমি এবং পার্শ্ববর্তী শিনকাফি শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে বড় একটি অংশ নারী ও শিশু। নাইজেরীয় সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে এ ধরনের ঘটনায় তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছিল। তাদের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বিমান হামলা চালানো হয় এবং তা কেবল সশস্ত্র বিদ্রোহীদের আস্তানায় আঘাত হানে। প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যামনেস্টি জানায়, দুপুর ১২টার দিকে ওই এলাকায় সামরিক বাহিনীর যুদ্ধবিমানগুলোকে চক্কর দিতে দেখা যায়। এর প্রায় দুই ঘণ্টা পর ফিরে এসে সেগুলো জনাকীর্ণ বাজারে বোমাবর্ষণ করে। এর আগে গত এপ্রিলে উত্তরপূর্ব নাইজেরিয়ার জিলি নামক স্থানে একটি সাপ্তাহিক বাজারে একই ধরনের বিমান হামলায় প্রায় ২০০ বেসামরিক নিহত হয়েছিল। সেই ঘটনার তদন্ত শুরু করেছে সামরিক বাহিনী। উত্তর নাইজেরিয়ার বাসিন্দারা বলছেন, এই অঞ্চলে সামরিক অভিযান এবং বিমান হামলায় বেসামরিক মানুষের মৃত্যু বেড়ে যাওয়ায় তারা ক্রমাগত উদ্বিগ্ন হয়ে পড়ছেন। নাইজেরিয়ার সামরিক বাহিনী উত্তরপশ্চিমে সশস্ত্র ডাকাত দল এবং উত্তরপূর্বে ১৭ বছর ধরে চলা ইসলামপন্থী বিদ্রোহ দমনে লড়াই করছে। গত বছর বড়দিনে যুক্তরাষ্ট্র উত্তরপশ্চিম নাইজেরিয়ায় ইসলামপন্থী বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা চালিয়েছিল। নাইজেরিয়া সরকার খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের পর ওই হামলা চালায় মার্কিন বাহিনী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, “মানবাধিকার লঙ্ঘনের এই চিত্র এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সশস্ত্র গোষ্ঠী, ডাকাত দল এবং সামরিক বাহিনী, সব পক্ষের নৃশংসতার শিকার হচ্ছে সাধারণ গ্রামবাসী।” মানবাধিকার সংস্থাটি এই বিমান হামলাকে বেআইনি হিসেবে অভিহিত করেছে এবং বেসামরিক মানুষের জীবনের প্রতি কর্তৃপক্ষের চরম অবজ্ঞার প্রমাণ বলে মন্তব্য করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ