বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার
সদ্যপ্রাপ্ত

সামাজিক মাধ্যমের ‘বায়ো’তে পরাজয় স্বীকার করে নেওয়ার ইঙ্গিত মমতার
/ ৫৬ দেখা হয়েছে
বার : রবিবার, ১০ মে, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

এনএনবি : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি বড় জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন পরাজিত তৃণমূল কংগ্রেসে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সামাজিক মাধ্যম এক্স এর সংক্ষিপ্ত জীবনীতে ছোট্ট একটি পরির্তনে ইঙ্গিত মিলেছে যে শেষ পর্যন্ত তিনি পরাজয় মেনে নিয়েছেন। এক্স এ মমতার সর্বশেষ বায়োতে তাকে পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক তিন মেয়াদের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে, জানিয়েছে এনডিটিভি। নতুন বায়োতে লেখা হয়েছে, “অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (১৫তম, ১৬ত, ১৭তম বিধান সভা) । এর আগে এতে লেখা ছিল: “অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ।” শনিবার পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথের দিনই মমতার বায়োতে এই পরিবর্তন লক্ষ্য করা যায়। এদিন রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গত মাসের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে এই শুভেন্দুর কাছে পরাজিত হন মমতা। এই নির্বাচনে রাজ্য বিধানসভার ২৯৪ আসনের মধ্যে মাত্র ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর মঙ্গলবার মমতা অভিযোগ করে বলেছিলেন, “এই ফল জনগণের রায় নয় বরং একটি ষড়যন্ত্র।” এ অভিযোগ জানানোর পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন ৭১ বছর বয়সী এ নেত্রী।
নির্বাচনে বিজেপি বিধানসভার ২০৭টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ