বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পেল কিন্তু কোথায় বুবলী-রোশান?
/ ৫১ দেখা হয়েছে
বার : শনিবার, ৯ মে, ২০২৬, ১:১৬ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ অপেক্ষার প্রহর শেষে মুক্তি পেল সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। কিন্তু সিনেমাটির মুক্তি নিয়ে ক্ষুব্ধ নায়ক, নায়িকা নিখোঁজ, আর পুরো প্রচারই চলছে তারকাহীনভাবে! ৮ মে দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাখাল সবুজ পরিচালিত ‘সর্দারবাড়ি’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। তবে মুক্তির আগে কিংবা পরে কোথাও দেখা যায়নি এই জুটিকে। নেই কোনো প্রচারে, নেই একসঙ্গে উপস্থিতিও। খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটির পুরো পারিশ্রমিক এখনো বুঝে পাননি অভিনেতা রোশান। এ কারণেই প্রচার থেকে নিজেকে দূরে রেখেছেন। শুধু তাই নয়, সিনেমা মুক্তির পরিকল্পনা নিয়েও তার সঙ্গে কোনো আলোচনা করেননি নির্মাতারা। এ প্রসঙ্গে রোশান বলেন, ‘এখনো আমার পুরো পারিশ্রমিক পাইনি। সিনেমা মুক্তি নিয়েও আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। তাই প্রচারে অংশ নিইনি।’ তবে সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন এই অভিনেতা। অন্যদিকে, শবনম বুবলীকে ঘিরে রহস্য যেন আরো ঘনীভূত হচ্ছে। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রাঙ্গনের অনেকের সঙ্গে যোগাযোগ নেই এই নায়িকার। গত মার্চের পর থেকে কার্যত আড়ালেই রয়েছেন তিনি। শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বুবলী। আর সে কারণেই নিজেকে সব ধরনের কাজ ও জনসমাগম থেকে দূরে রেখেছেন। যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। লোকজ ঐতিহ্যবাহী লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায় উঠে এসেছে বাংলার লাঠিয়ালদের সংগ্রামী জীবন। রোশান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা, ব্যঞ্জন জামান। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পায় সিনেমাটি। পরে প্রিভিউ কমিটির পরামর্শে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’। শেষ পর্যন্ত এই নামেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ