বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার
সদ্যপ্রাপ্ত

চলচ্চিত্র অঙ্গনকে ফ্যাসিবাদ মুক্ত করা হবে : উজ্জ্বল
/ ৫৮ দেখা হয়েছে
বার : বুধবার, ৬ মে, ২০২৬, ২:০০ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ৫ মে মঙ্গলবার দুপুরে বিএফডিসিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি বদিউল আলম খোকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। প্রধান অতিথির বক্তৃতায় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ৫ আগস্ট সারাদেশ থেকে ফ্যাসিস্টের দোসর মুক্ত করা হলেও চলচ্চিত্র অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করা হয়নি। খুব শিগগিরই চলচ্চিত্রের সকল অঙ্গন থেকে ফ্যাসিস্ট মুক্ত করা হবে। উজ্জল আরো বলেন, চলচ্চিত্র অনুদান, চলচ্চিত্র পুরস্কার দলমত নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে প্রদান করতে হবে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে যথাযথ কার্যকর করতে হবে। চলচ্চিত্রের উন্নয়নে এক যোগে কাজ করা হবে। চলচ্চিত্রের উন্নয়ন করতে হলে এফডিসির এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হবে। এফডিসিতে বেশি বেশি সিনেমা নির্মাণের সুযোগ করে দিতে হবে। চলচ্চিত্রের বিভিন্ন কমিটিতে বিনোদন সাংবাদিকদের সদস্য করার দাবিও করেন চিত্রনায়ক উজ্জ্বল। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা, জাসাস যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, হান্নান মজুমদার, সহ সভাপতি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, ফাইট ডিরেক্টর আরমান, অভিনেত্রী কেয়া চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের যুগ্ম মহাসচিব চিত্রনায়ক আদনান আজাদ, সাংগঠনিক সম্পাদক চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা, তথ্য ও গবেষণা সম্পাদক চিত্রনায়ক সাইফুর রহমান ইভান, নৃত্য বিষয়ক সম্পাদক সিনিয়র নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিনিয়র চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ, যুগ্ম মহাসচিব জি এম সাঈদ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল, অভিনেতা আসিফ বাবু, চলচ্চিত্র পরিচালক রাজু আহমেদ, চলচ্চিত্র পরিচালক এস.এম শফিউল আজম ,চিত্রগ্রাহক রিপন রহমান খান, ফাইট ডিরেক্টর হারুন, অভিনেতা ডেঞ্জার নাসিম, সহকারী পরিচালক আর কে রেজা, মেকআপ আর্টিস্ট শামসুল ইসলাম, চলচ্চিত্র সহকারী পরিচালক শাকিল আহমেদ, চলচ্চিত্র ব্যবস্থাপক আবু জাফর অপু প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ