বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার
সদ্যপ্রাপ্ত

তারকা থেকে জননেতা, নির্বাচনে চমক দেখালেন বিজয়
/ ৬৩ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ থালাপতি বিজয় এবার রাজনীতির ময়দানেও চমক দেখাচ্ছেন। দীর্ঘদিন অভিনয়ে সাফল্যের পর প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তামিলনাড়ুর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের সর্বশেষ তথ্যে দেখা গেছে, বিজয়ের প্রতিষ্ঠিত দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ১০৭টি আসনে এগিয়ে রয়েছে। এতে দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজগমসহ (এআইএডিএমকে) অন্যান্য দলকে পেছনে ফেলেছে তার দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথমবারের নির্বাচনে এমন ফলাফল নিসন্দেহে বড় চমক। এই সাফল্য ঘিরে বিজয়ের বাড়িতে বইছে উৎসবের আমেজ। বাবা এস.এ. চন্দ্রশেখর ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগির মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন তার ছেলে। পরিবারের সদস্যরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন।
এদিকে ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেতা-রাজনীতিক। অভিনেত্রী তৃষা কৃষ্ণন নিজের জন্মদিনের দিন সকালে তিরুপতির মন্দিরে প্রার্থনা শেষে সরাসরি বিজয়ের বাড়িতে পৌঁছেছেন বলে জানা গেছে, যা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়েছে। বিজয়ের এই অগ্রগতিতে অভিনন্দন জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা। বিজয় দেবরকোন্ডা, হেমা মালিনী, নানি, টাইগার শ্রফ, কাজল আগরওয়াল, নিখিল সিদ্ধার্থ, অল্লু ভর্গেশ, সিবি সত্যরাজ, বরলক্ষ্মী শরৎকুমার ও ভেঙ্কট প্রভুসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। নিজের প্রতিক্রিয়ায় বিজয় তামিলনাড়ুর জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের দৃঢ় মতামতের প্রতিফলনই এই ফলাফলে উঠে এসেছে। সব মিলিয়ে, তারকা থেকে জননেতা হয়ে ওঠার এই যাত্রায় বড় বার্তা দিয়েছে এই নির্বাচন। এখন দেখার বিষয়, এই অগ্রগতি ধরে রেখে শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারেন কি না তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ