বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার
সদ্যপ্রাপ্ত

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’
/ ২৭ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গহনা হিসেবে প্রচলন নাকফুলের। এটি শুধু অলংকারই নয়, বাঙালি নারীর ঐতিহ্য, সংস্কৃতি আর ভালোবাসার প্রতীক। এই নাকফুল নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন অলক হাসান। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার সঙ্গী হয়েছেন আদর আজাদ। সিনেমাটি সমাজপতিরদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের গল্প। আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘নাকফুলের কাব্য’। বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সবসময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যতœশীল ও দায়বদ্ধ। এই সিনেমাটিতেও দর্শকরা একটি নিরেট বাংলাদেশি গল্পের অসাধারণ নির্মাণ দেখতে পাবেন। আশা করি দর্শকরা পরিবারসহ হলে এসে সিনেমাটি উপভোগ করে তাদের ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলবেন। ‘নাকফুলের কাব্য’ আদর-পূজা জুটির প্রথম সিনেমা হলেও এরই মধ্যে মুক্তি পেয়েছে তাদের ‘লিপস্টিক’ সিনেমাটি। ২০২২ সালে শ্রীমঙ্গলে ধারণ শুরু হয়েছিল ‘নাকফুল’ সিনেমার দৃশ্যায়ন। সেখানে একটানা ২০ দিন চলে শুটিং। পরে ঢাকায় এর কাজ শেষ হয়। শুটিং, ডাবিং ও এডিটিংয়ের কাজ করে সিনেমাটি সেন্সরে গড়ালে পরিবর্তন হয় এর নামকরণ। এর আগে ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমা সেন্সর ছাড়পত্র পাওয়ায় বাধ্য হয়ে সিনেমাটির নাম পরিবর্তন করে ‘নাকফুলের কাব্য’ রাখা হয়। ডিজিটাল ফরম্যাটে নির্মিত ২ ঘণ্টা ১২ মিনিটের সিনেমাটি কোনো কাঁটাছেড়া ছাড়াই ছাড়পত্র পায় ২০২৪ সালে। সেন্সর পাওয়ার প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। এর মাধ্যমে পরপর দুই ঈদে সিনেমা থাকছে পূজা চেরির। গত রোজার ঈদে তার অভিনীত ‘দম’ সিনেমাটি মুক্তি পায়। এতে আফরান নিশোর বিপরীতে দেখা গেছে তাকে। ‘নাকফুলের কাব্য’ প্রসঙ্গে অভিনেত্রী পূজা চেরি বলেন, ‘নাকফুল প্রতিটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গহনা। এই নাকফুল নিয়েই নির্মিত হয়েছে সিনেমা ‘নাকফুলের কাব্য’। এর গল্পটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। একজন চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের সম্পর্কের গল্প। কাজটি করে অনেক ভালো লেগেছে। সিনেমাটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ আদর আজাদ বলেন, ‘সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। খুবই অসাধারণ একটি গল্প। গ্রামের সহজ-সরল প্রতিবাদী এক যুবকের চরিত্রে আমাকে দেখা যাবে। আমার নাম রাজু। গ্রামের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। তারপর তার সঙ্গে তৈরি হয় সম্পর্ক। ঘটতে থাকে নানা ঘটনা। আশা করি এ সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’ তিনটি গান দিয়ে সাজানো প্রেম, রোমান্টিকতা, কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ অনেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ