বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার
সদ্যপ্রাপ্ত

আসছে ‘ব্যবসার পরিস্থিতি’ খ্যাত র‌্যাপার আলী হাসানের নতুন গান
/ ১৫৮ দেখা হয়েছে
বার : সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বছর খানেক আগে ‘ব্যবসার পরিস্থিতি’ নিয়ে গান করে রাতারাতি ভাইরাল হয়ে যান র‌্যাপার আলী হাসান। এরপর একের পর এক র‌্যাপ সংগীত দিয়ে দর্শক-শ্রোতাদের মন কেড়েছেন এই শিল্পী। সমাজ-বাস্তব জীবনের নানা পরিস্থিতি উঠে এসেছিল তার ‘ব্যবসার পরিস্থিতি’ গানে। এরপর থেকে বিভিন্ন ইস্যুতে গান করতে দেখে গেছে তাকে। গান করেছেন বিভিন্ন ব্র্যান্ডের হয়েও। এরইমধ্যে নতুন করে আরও একটি ব্র্যান্ডের হয়ে গান করতে যাচ্ছেন এই শিল্পী। শোনা যাচ্ছে একটি স্মার্টফোনের ওপর নতুন গান নিয়ে আসছেন তিনি। গানটি প্রকাশিত হবে আগামী ৭ মে। জানা যায়, স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের আসন্ন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০আই দিয়ে আবারও বাজারে শোরগোল তৈরি করতে যাচ্ছে। উন্মোচনের আগে উদ্দীপনা বাড়ানোর অংশ হিসেবে ব্র্যান্ডটি র‌্যাপার আলী হাসানের সাথে এই নতুন গান তৈরি করেছে। আলী হাসানের বোল্ড এনার্জি ও স্ট্রিট-স্টাইল আকর্ষণের মাধ্যমে ক্যাম্পেইনটি সরাসরি এমন একটি প্রজন্মকে আকৃষ্ট করে যারা সক্ষমতা, স্টাইল ও প্রতিদিনের নির্ভরযোগ্যতাকে মূল্যায়ন করে। ‘অল ডে এনার্জি, ওরি-ফ্রি ব্যাটারি লাইফ’ প্রতিশ্রুতি নিয়ে রিয়েলমি সি১০০আই খুব শিগগির বাংলাদেশে উন্মোচিত হতে যাচ্ছে। স্মার্টফোনটিতে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে; ফলে, ব্যবহারকারীরা বারবার চার্জ দেওয়া ছাড়াই তাদের ব্যস্ত দিন পার করতে পারবেন। ডিভাইসটি ২১ ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং ও ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করতে সক্ষম। যা বিনোদনপ্রেমী, হেভি ইউজার ও সবসময় ব্যস্ত থাকেন এমন ব্যবহারকারীদের ডিভাইসটিকে আদর্শ করে তোলে। স্ট্রিমিং কনটেন্ট, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা প্লেলিস্ট উপভোগ করা যাই হোক না কেন, রিয়েলমি সি১০০আই দীর্ঘসময় ধরে ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে। নতুন গান নিয়ে আসার মধ্য দিয়ে রিয়েলমি সি১০০আইকে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বাজেট সাশ্রয়ী স্মার্টফোনে দীর্ঘমেয়াদি ব্যাটারি পারফরম্যান্সের পাশাপাশি, ট্রেন্ড-নির্ভর মার্কেটিংয়ের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে ব্র্যান্ডটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ