বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার
সদ্যপ্রাপ্ত

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান
/ ২৮ দেখা হয়েছে
বার : শনিবার, ২ মে, ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের এক কূটনৈতিক সূত্র সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। আঞ্চলিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকার মধ্যে তেহরান নতুন করে এই কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। যদিও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারি এখনও চলছে, যা উত্তেজনা সহসাই নিরসন না হওয়ার সংকেত দিচ্ছে। প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব আঞ্চলিক উত্তেজনা প্রশমনেরই চেষ্টা।
ইরান যুদ্ধ অবসানে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান করছে। এর আগে পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরান প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাবে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। পারমাণবিক আলোচনা আপাতত মুলতবি রেখে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং চলমান যুদ্ধ শেষ করার কথা বলা হয়েছিল তাতে। তবে ইরানের দেওয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তেহরান একটি পারমাণবিক চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে নতুন প্রস্তাবে কী আছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ