বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার
সদ্যপ্রাপ্ত

কেন মেকআপ এড়িয়ে চলতে চান ফারিণ?
/ ১৭৩ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ নাটক ও ওয়েব সিরিজের গ-ি পেরিয়ে বড়পর্দায় নিজের অবস্থান শক্ত করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সাজসজ্জা, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত পছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ফারিণ জানান, ছোটবেলায় মেকআপের প্রতি তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে মাঝেমধ্যে মায়ের লিপস্টিক ব্যবহার করতেন, আর তার ড্রেসিং টেবিলে থাকত শুধু একটি চিরুনি ও পারফিউম। তার ভাষায়, “সত্যি বলতে, তখন মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করিনি।” ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পরই মেকআপের সঙ্গে পরিচয় ঘটে তার। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের লুকে নিজেকে উপস্থাপন করলেও, নিজের পছন্দের জায়গাটি পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। ফারিণ বলেন, “ভুল বুঝবেন না, নতুন লুক এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে। তবে আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি একদম মেকআপ ছাড়া বা খুব হালকা সাজে।” ব্যক্তিগত জীবনে ঘোরাঘুরি কিংবা ভ্রমণের সময়েও ন্যাচারাল লুকেই থাকতে পছন্দ করেন তিনি। তবে কাজের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন বলেও উল্লেখ করেছেন ফারিণ। তার মতে, ইন্ডাস্ট্রিতে সবসময় নিখুঁত দেখানোর একটি অদৃশ্য চাপ কাজ করে। নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে উপস্থাপনের তাগিদ থাকে, যা অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই চাপ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে ফারিণ বলেন, “এখন থেকে আমি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করি, সেভাবেই নিজেকে উপস্থাপন করব।” তিনি আরও ইঙ্গিত দেন, বিষয়টি শুধু মেকআপ নয়; বরং নিজের স্বকীয়তা ও স্বাচ্ছন্দ্য ধরে রাখার একটি ব্যক্তিগত অবস্থান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ