বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার
সদ্যপ্রাপ্ত

২৫ হাজার নারী স্বাস্থ্যকর্মী ও শিক্ষক হারানোর ঝুঁকিতে আফগানিস্তান : ইউনিসেফ
/ ৬৭ দেখা হয়েছে
বার : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

এনএনবি : আফগানিস্তানে মেয়েদের শিক্ষা ও নারীদের কর্মসংস্থানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ২০৩০ সালের মধ্যে দেশটি ২৫ হাজারের বেশি নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারাতে পারে। সোমবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তালেবান নারীদের বেশিরভাগ সরকারি চাকরিতে নিষিদ্ধ করে আর মেয়েদের পড়াশোনা ষষ্ঠ শ্রেণির (১২ বছর বয়স) পর বন্ধ করে দেয়। ইউনিসেফের ‘আফগানিস্তানে মেয়েদের শিক্ষা ও নারীদের শ্রমবাজারে অংশগ্রহণের ক্ষেত্রে নিষ্ক্রিয়তার মাশুল’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিধিনিষেধের ফলে ইতিমধ্যে অন্তত ১০ লাখ কিশোরী ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির পরিবর্তন না হলে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, পেশাদার নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। ২০৩০ সালের মধ্যে প্রায় ২০ হাজার নারী শিক্ষক এবং ৫৪০০ স্বাস্থ্যকর্মী হ্রাস পেতে পারে, যা ২০২১ সালের তুলনায় দেশটির মোট কর্মীবাহিনীর প্রায় ২৫ শতাংশ। ২০৩৫ সাল নাগাদ স্বাস্থ্যকর্মী হারানোর এই সংখ্যা ৯৬০০-তে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, “ভবিষ্যৎ শিক্ষক, নার্স, চিকিৎসক কিংবা ধাত্রীদের হারানোর ক্ষতি সামলানোর সামর্থ্য আফগানিস্তানের নেই। কারণ এরাই দেশটির জরুরি সেবাগুলো সচল রাখেন। কিন্তু মেয়েদের শিক্ষা থেকে দূরে রাখা হলে এটাই হবে দেশটির চরম বাস্তবতা।” প্রতিবেদনে উল্লেখ করা হয়, আফগানিস্তানের বর্তমান সামাজিক ব্যবস্থায় নারী রোগীদের চিকিৎসার জন্য নারী স্বাস্থ্যকর্মী এবং মেয়েদের পাঠদানের জন্য নারী শিক্ষকদের উপস্থিতি অপরিহার্য। রয়টার্স লিখেছে, যোগ্য কর্মীর এই অভাব দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে যার আর্থিক মূল্য দাঁড়াতে পারে বার্ষিক অন্তত ৫৩০ কোটি আফগানি (প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলার) । এই সংখ্যা দেশটির মোট জিডিপির প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। ইউনিসেফ বলেছে, দেশটির বর্তমান কর্তৃপক্ষের উচিত নারীদের কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা এবং তাদের শ্রমবাজারে ফেরার সুযোগ দেওয়া।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ