বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী
সদ্যপ্রাপ্ত

নতুন রূপে ফিরছেন রিচা
/ ৯৩ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ সঞ্জয় লীলা বানশালির ‘হীরামন্ডি’ সিরিজে লাজ্জো চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন রিচা চাড্ডা। পিরিয়ড ড্রামায় তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ালেও এবার একেবারে ভিন্ন পথে হাঁটছেন এই অভিনেত্রী। জানা গেছে, নতুন এক ক্রাইম থ্রিলার সিরিজে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। সেখানে একজন দুর্র্ধষ গোয়েন্দার ভূমিকায় হাজির হবেন রিচা। এরই মধ্যে সিরিজটির শুটিংও শুরু করেছেন তিনি। নির্মাতারা প্রকল্পটি নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ইন্ডাস্ট্রি সূত্র বলছে, এটি প্রচলিত ক্রাইম থ্রিলারের চেয়ে আলাদা মাত্রার গল্প নিয়ে তৈরি হচ্ছে। এদিকে বলিউডের জনপ্রিয় সংগীতনির্ভর চলচ্চিত্র ‘তাল’র সিক্যুয়েল নিয়েও নতুন খবর দিয়েছেন নির্মাতা সুভাষ ঘাই। তিনি জানিয়েছেন, ‘তাল ২’সিনেমার চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে।
কাস্টিং প্রসঙ্গে সুভাষ ঘাই বলেন, আগের তারকাদের ফিরিয়ে আনা হবে কি না, তা পুরোপুরি নির্ভর করবে গল্পের ওপর। তার ভাষায়, “গল্পই ঠিক করে দেবে কারা পর্দায় আসবেন।” ফলে নতুন মুখ দেখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, এক চলচ্চিত্রের প্রচারণা অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তের জন্ম দেন সাই পল্লবী। মঞ্চে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিছুটা আপ্লুত হয়ে পড়েন তিনি। বলেন, এমন প্রতিভাবান মানুষের মাঝে দাঁড়াতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান ও জুনায়েদ খান। তাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সাই পল্লবী জানান, তিনি নিজেও ভীষণ আবেগপ্রবণ। মজা করে বলেন, “আলোটা একটু কম থাকলে হয়তো আরও খোলামেলা ভাবে কাঁদতে পারতাম!” দক্ষিণ ভারতীয় সিনেমায় নিজের অভিনয়গুণে এরই মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন সাই পল্লবী। এবার বলিউডে তার নতুন যাত্রা কতটা সফল হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ