বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী
সদ্যপ্রাপ্ত

দল নিয়ে ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস, প্রথম গাইবেন যে দেশে
/ ১০৪ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় তারকা জেমস এবার ইউরোপ ট্যুরে যাচ্ছেন। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হবে তার বহুল প্রতীক্ষিত এই সংগীত সফর। ট্যুরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো পর্তুগালে কনসার্ট করতে যাচ্ছেন নগরবাউল খ্যাত এই শিল্পী। ট্যুরের সূচি অনুযায়ী, আগামী ২৫ জুলাই লন্ডনের সিটি প্যাভিলিয়নে পারফর্ম করবেন জেমস। এরপর ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হবে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট ২০২৬’। লিসবোয়া আয়ো ভিভো ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে গাইবেন তিনি। জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর জানান, পর্তুগালে এবারই প্রথম কনসার্ট করতে যাচ্ছেন তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেমসের অংশগ্রহণ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের আশা, ইউরোপে দারুণ একটি ট্যুর হবে। লন্ডন ও লিসবনের পর ইউরোপের আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে।’ প্রবাসী বাংলাদেশিদের জন্য এই আয়োজন করছে কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা। আয়োজকদের দাবি, পর্তুগালে এত বড় পরিসরে বাংলা গানের কনসার্ট আগে কখনও হয়নি। কনসার্টের টিকিট তিনটি শ্রেণিতে পাওয়া যাবে। ক্লাসিক্যাল ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি ১০০ ইউরো নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ