কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং খোকসা-কুমারখালী থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী শারীরিক অসুস্থতা অনুভব করলে বৃহস্পতিবার রাতে তাঁকে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে তাকে নেওয়া হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে ভালো আছেন। তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান অসুস্থ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে দেখতে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে পরিদর্শনে আসেন।
তিনি হাসপাতালে গিয়ে রুমীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৈয়দ মেহেদী আহমেদ রুমী। পরে তাকে দ্রুত কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল মন্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম, ডা. মোঃ নাসিমুল বারি (বাপ্পী) এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুসহ অন্যান্যরা।


