শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতপুরে বিএনপি নেতা রেজাউল হত্যার পুনঃতদন্ত দাবি পরিবারের সংবাদ সম্মেলন, প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যাকান্ড ও সম্পত্তি দখলের অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে দৌলতপুরে রেস্টুরেন্ট ব্যবসায়ীর সংবাদ সম্মেলন গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তিন দফা কমার পর এবার বাড়লো সোনার দাম শাপলা চত্বর মামলা হাসিনাসহ ৩০ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো : স্বরাষ্ট্রমন্ত্রী সুস্বাদু ফল আমড়া চাষ করবেন যেভাবে তবু বাংলাদেশকে নিয়ে সতর্ক শ্রীলঙ্কা হরমুজে সৌদির সুপারট্যাংকাওে হামলা ফিলিপাইনের ২ নাবিক নিহত আর্কটিকে উত্তেজনা গ্রিনল্যান্ডে সেনা পাঠাল ডেনমার্ক
সদ্যপ্রাপ্ত

আর কত সহ্য করব অত্যাচার : রিনা খান
/ ১৮ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ একসময় ঢাকাই চলচ্চিত্রের পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন রিনা খান। বিশেষ করে খল চরিত্রে তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি এনে দেয়। নেতিবাচক চরিত্রে তার সাবলীল অভিনয় ও শক্তিশালী উপস্থিতি তাকে চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখে পরিণত করেছিল। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। তবে বেশ কিছুদিন ধরে বড় পর্দায় নিয়মিত দেখা যাচ্ছে না তাকে। চলচ্চিত্রে ব্যস্ততা কমলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি রিনা খান। মাঝে মাঝে নাটকেও অভিনয় করতে দেখা যায় তাকে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানান অনুভূতি ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই অভিনেত্রী। সম্প্রতি তেমনই একটি ফেসবুক পোস্টে নিজের ভোগান্তির কথা জানিয়েছেন রিনা খান। তার পোস্টে উঠে এসেছে অটোরিকশার কারণে নিজের গাড়িতে বারবার ক্ষতি হওয়ায় বেশ বিরক্ত তিনি। রিনা খান লিখেছেন, ‘আর কত সহ্য করব, অটোরিকশার অত্যাচার। ৬ মাসে ৩ বার ডেন্ট পেইন্ট। টাকা অনেক কষ্ট করে কামাই।’ রিনা খানের পোস্টে অবশ্য বিস্তারিতভাবে জানাননি, ঠিক কীভাবে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কোন পরিস্থিতিতে অটোরিকশার কারণে এমন ভোগান্তিতে পড়েছেন। তবে ছয় মাসের মধ্যে তিনবার গাড়ির ডেন্ট-পেইন্ট করানোর বিষয়টি নিয়ে তার বিরক্তি স্পষ্ট। চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন রিনা খান। খল চরিত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের চরিত্রেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। বয়স ও সময়ের সঙ্গে চলচ্চিত্রে তার উপস্থিতি কমলেও অভিনয়ের প্রতি আগ্রহ এখনো রয়েছে এই অভিনেত্রীর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ