বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় রাতের আঁধারে তালা ভেঙে মিরপুরে তিন সরকারি দপ্তরের নথিপত্র তছনছ
/ ৬৯ দেখা হয়েছে
বার : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সরকারি তিনটি দপ্তরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে প্রয়োজনীয় নথিপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে অফিসে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। তবে গুরুত্বপূর্ণ কোনো নথি সরানো হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে গতকাল রোববার রাতে উপজেলা ভূমি অফিস, সাবরেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজে দুজন ব্যক্তি উপজেলা চত্বরের ভেতরে ঢুকলেও তাঁদের খালি হাতেই বের হতে দেখা গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সূত্রে জানা গেছে, রাতে তিনটি দপ্তরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। দপ্তরের আলমারি ও ড্রয়ারে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। পুরো উপজেলা চত্বর সিসিটিভি ক্যামেরার আওতাধীন ও স্ব-স্ব দপ্তরে নৈশপ্রহরী থাকার পরও এমন চুরির ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। রাত ৩টার দিকে একজন বয়স্ক ও একজন মাঝবয়সী ব্যক্তিকে উপজেলা চত্বরের ভেতরে ঢুকতে দেখা গেছে। এর আধা ঘণ্টা পরে আবার তাঁরা খালি হাতে বের হয়ে যান। দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে দপ্তরগুলোর ভেতরে ঢুকে শুধু তাঁরা কাগজপত্র তছনছ করে চলে গেছেন। নগদ টাকা, ল্যাপটপসহ অন্যান্য দামি জিনিসপত্র থাকলেও কিছুই নেননি। মুখ ঢাকা থাকায় তাঁদের চেনা যায়নি। কী কারণে এ ঘটনা, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, ‘ঘটনার পর দপ্তরগুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ