বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মোশাররফ-চঞ্চলসহ তারকাদের ফার্স্টলুকে ‘বনলতা এক্সপ্রেস’
/ ৪৪ দেখা হয়েছে
বার : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির আগেই ছবিটি দর্শকমহলে কৌতূহল তৈরি করেছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ফার্স্টলুক সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমার অফিসিয়াল পোস্টারের পর এবার প্রকাশ করা হয়েছে ফার্স্টলুক। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এটি উন্মুক্ত করা হয়। ফার্স্টলুকে দেখা যায় এক নস্টালজিক রেলস্টেশনের আবহ। ট্রেনযাত্রার ভেতর দিয়ে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় বিভিন্ন চরিত্রকে। এই ভ্রমণে সহযাত্রী হয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর ও শরীফুল রাজসহ আরও অনেক তারকা এবং নতুন মুখ। ফার্স্টলুকে সাবিলা নূরকে দেখা গেছে একেবারে সাধারণ বাঙালি নারীর চরিত্রে। চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন একজন মন্ত্রীর ভূমিকায়, আর তার স্ত্রীর চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন। শরীফুল রাজকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে। অন্যদিকে মোশাররফ করিমের চরিত্রটিকে রাখা হয়েছে কিছুটা ভিন্ন মাত্রায়। প্রথম ঝলকে ব্যবহার করা হয়েছে মোশাররফ করিম অভিনীত জনপ্রিয় সিরিজ ‘মহানগর’-এর বহুল আলোচিত সংলাপ ‘দুটি কথা মনে রাখবে’, যা নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের জন্য বাড়তি চমক তৈরি করেছে। ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি আগামী ৩ এপ্রিল থেকে আন্তর্জাতিকভাবেও সিনেমাটি প্রদর্শিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ