বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভেনেজুয়েলায় তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই বালক
/ ১৮ দেখা হয়েছে
বার : সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:১০ অপরাহ্ন

এনএনবি : ভেনেজুয়েলায় প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্প আঘাত হানার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ বছর বয়সী দুই বালককে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মোইসেস নামের প্রথম বালককে উদ্ধারের ভিডিও ফুটেজে দেখা গেছে, তাকে দুমড়ানো-মুচড়ানো ধ্বংসস্তুপ থেকে টেনে বের করে আনা হচ্ছে। এ সময় উদ্ধারকারীদের হাততালি দিতে দেখা যায়। আরও দেখা যায় বালকটির চোখ ঢেকে রাখা হয়েছে সূর্য থেকে বাঁচাতে।
এর কয়েক ঘন্টা পরই আরেকজন ১১ বছরের বালক উদ্ধার হওয়ার ঘোষণা দেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি এক্সে একটি ভিডিও পোস্ট করেন। এতে বালকটিকে বিশাল ধ্বংসস্তুপের মধ্য থেকে স্ট্রোচারে করে বের করে আনতে দেখা যায়। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হওয়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয় গত বুধবার স্থানীয় সময় বিকালে।
১২৬ বছরের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। এ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। ভূমিকম্পের পর ৮৫ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে। তবে উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তুপ থেকে জীবিতদের উদ্ধারের আশা ছাড়েননি। তারা বলছেন এখনও অনেক মনিুষ জীবিত থাকতে পারেন যদি ধ্বংসস্তুপের নিচে তাদের কাছে পানি ও খাবার থাকে। গত বুধবার মূল ভূমিকম্প দুটির পর থেকে কয়েকশ পরাঘাত অনুভূত হয়েছে। লা গুয়াইরা রাজ্যের উপকূলীয় শহর কারাবালেদা অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা। এখানে মার্কিন হেলিকপ্টারগুলো উদ্ধারকারী দলগুলোকে এনে নামিয়েছে। দেশটির সরকার জানিয়েছে, এ পর্যন্ত কয়েকশ মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। কিন্তু দেশটির বিরোধীদলীয় ওয়েবসাইটে ৫৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়েছে। আর জাতিসংঘের হিসাবে প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) হিসাবে শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ