বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অপূর্ব কী হতে চেয়েছিলেন?
/ ২৪ দেখা হয়েছে
বার : সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছেন তিনি। তবে জানেন কি, অভিনয় নয়-ছোটবেলায় তার স্বপ্ন ছিল সম্পূর্ণ ভিন্ন একটি পেশায় প্রতিষ্ঠিত হওয়ার? ২৭ জুন এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখা যাক তার স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প।
অপূর্বর জন্ম ঢাকায়। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, আর মা ছিলেন শিক্ষিকা। বাবার চাকরির কারণে শৈশবের অনেকটা সময় দেশের বিভিন্ন জেলায় কেটেছে তার। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকা-ে আগ্রহ থাকলেও অভিনয়কে কখনো পেশা হিসেবে ভাবেননি। পরিবারের ইচ্ছাও ছিল, তিনি একজন প্রকৌশলী হবেন। সেই লক্ষ্যেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়জীবনে বন্ধুদের উৎসাহে মডেলিংয়ে যুক্ত হন অপূর্ব। একটি মোবাইল ফোন অপারেটরের বিজ্ঞাপনে কাজ করে প্রথম দর্শকের নজর কাড়েন। এরপর নাটকের প্রস্তাব আসতে থাকে। স্বাভাবিক অভিনয়, সংলাপ বলার নিজস্ব ভঙ্গি এবং পর্দায় সাবলীল উপস্থিতির কারণে খুব দ্রুতই ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। ক্যারিয়ারের শুরুতে ‘রমিজের আয়না’ নাটকের মাধ্যমে পরিচিতি পান অপূর্ব। পরে ‘এক্স ফ্যাক্টর’ এবং বিশেষ করে ‘বড় ছেলে’ নাটক তাকে জনপ্রিয়তার নতুন উচ্চতায় পৌঁছে দেয়। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বড় ছেলে’ তার অভিনয়জীবনে দ্বিতীয় জীবন এনে দিয়েছে। শুরুর দিকে রোমান্টিক নাটকের নায়ক হিসেবেই বেশি জনপ্রিয় ছিলেন অপূর্ব। তবে সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। পারিবারিক গল্প, সামাজিক নাটক, থ্রিলার এবং ওটিটি কনটেন্টে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘হেডলাইন’ ওয়েব সিরিজেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন অপূর্ব। ব্যক্তিগত সম্পর্কের ভাঙন, সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা কিংবা কাজের চাপ-সবকিছুই তাকে নাড়া দিয়েছে। তবে প্রতিবারই তিনি কাজে ফিরে এসেছেন নতুন উদ্যমে। তার বিশ্বাস, ব্যক্তিগত সংকট কখনোই পেশাগত জীবনে প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। ২০১৪ সালের ২৭ জুন, নিজের জন্মদিনেই প্রথম সন্তানের বাবা হন অপূর্ব। ছেলে জাইয়ান ফারুক আয়াশের জন্ম তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি।
এ প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সন্তান আমার জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে। আগে নিজের জন্য ভাবতাম, এখন প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলের কথা ভাবি।’ গত বছরের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো বাবা হন এই অভিনেতা। এবার তার ঘর আলো করে আসে একটি কন্যাসন্তান। অপূর্বর বিশ্বাস, জনপ্রিয়তা ক্ষণস্থায়ী, কিন্তু একজন শিল্পীর আসল পরিচয় তার কাজ। তাই দর্শকের ভালোবাসা ধরে রাখতে নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে প্রস্তুত করেন তিনি। সফলতার বিষয়ে তার উপলব্ধি, ‘আমি জীবনটাকে সহজভাবে দেখি। টেনশন নিয়ে কোনো কিছু ভাবি না। নিজের মতো করে জীবনটাকে উপভোগ করতেই ভালো লাগে।’ প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও ভাগ্যের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। আর অভিনয়ের মাধ্যমেই তিনি জায়গা করে নিয়েছেন কোটি দর্শকের হৃদয়ে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ