বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ইবিতে ১০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ প্রশাসনের
/ ৩৮ দেখা হয়েছে
বার : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

নাজমুল হুসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয় ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাসব্যাপী ১০ হাজার বৃক্ষরোপণ এবং ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বর্তমান সরকারী দল বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বাস্তবায়নে এ কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়। পরে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার।এর জীববৈচিত্র্য, সবুজ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের দায়িত্বও আমাদের সবার। বর্তমান সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা এই উদ্যোগে সম্পৃক্ত হয়েছি। এটি এক দিনের কর্মসূচি নয়। আগামী এক মাসব্যাপী ক্যাম্পাসজুড়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ