বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গভীর রাতে আটক ৪
/ ৮০ দেখা হয়েছে
বার : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীদের হয়ে প্রক্সি দিতে গিয়ে গভীর রাতে চারজন আটক হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় তাঁদের সন্দেহজনক আচরণ নজরে এলে নিয়োগকারী কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে। পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবিতে জালিয়াতি এবং অন্য প্রার্থীর হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার প্রমাণ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করলে রাতেই তাঁদের কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কর অঞ্চল কুষ্টিয়ার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ মে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে ছয়টি পদে মোট ১২২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৭ মে থেকে অনলাইনে আবেদন গ্রহন শুরু হয়। ১৯ জুন অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মঙ্গলবার ছিল ওই পদের মৌখিক পরীক্ষা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন। চারজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে কর অঞ্চল–কুষ্টিয়ার কর কমিশনার মহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ