বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘দিদি নাম্বার ওয়ান’-এ এখন স্বস্তিকা বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি
/ ৪৬ দেখা হয়েছে
বার : বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:০১ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এ আসছে বড় পরিবর্তন। দীর্ঘ প্রায় দেড় দশক ধরে যিনি এই অনুষ্ঠানের মুখ ছিলেন। সেই রচনা ব্যানার্জীর জায়গায় এবার নতুন সঞ্চালক হিসেবে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীকে। নতুন সিজনের প্রোমো প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। শুধু সঞ্চালক নন, পুরো অনুষ্ঠানের ফরম্যাটেও আসছে বড় ধরনের পরিবর্তন। আগের মতো চারজন প্রতিযোগীর বদলে এবার একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। বদলে যাচ্ছে খেলার ধরনও, যা দর্শকদের জন্য আনবে নতুন অভিজ্ঞতা।
এছাড়া পরিবর্তন এসেছে সম্প্রচারের সময়ও। এতদিন বিকেলের জনপ্রিয় স্লটে প্রচারিত হলেও নতুন সিজন থেকে অনুষ্ঠানটি দেখা যাবে রাত ১০টা ১৫ মিনিটে। আগামী ২৯ জুন প্রচারিত হবে নতুন পর্ব। অনুষ্ঠান থেকে সরে যাওয়া প্রসঙ্গে রচনা ব্যানার্জী জানান, এটি মূলত চ্যানেলের সিদ্ধান্ত। তার ভাষায়, ‘আমার কাজের চাপ আছে, এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। তারা অনুষ্ঠানটি নতুনভাবে সাজাতে চেয়েছে। চ্যানেলের সিদ্ধান্তের ওপরে তো আমি কিছু বলতে পারি না।’ নতুন সঞ্চালক হিসেবে স্বস্তিকা মুখার্জীকে নিয়ে ইতিবাচক মন্তব্যও করেন তিনি। রচনা বলেন, স্বস্তিকা তার দীর্ঘদিনের সহকর্মী এবং ভালো বন্ধু। তিনি আশা প্রকাশ করেন, স্বস্তিকা তার নিজের মতো করে অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপন করবে এবং দর্শকরা তাকে গ্রহণ করবেন।
একইসঙ্গে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসও প্রকাশ করেন রচনা। তার মতে, ‘এই শো আজ যে জায়গায় রয়েছে সেখানে আমি ছিলাম বলেই এসেছে। তবে এখন নতুনভাবে এগিয়ে যাওয়াই স্বাভাবিক।’ ২০১০ সালে শুরু হওয়া ‘দিদি নাম্বার ওয়ান’ পশ্চিমবঙ্গের জনপ্রিয় গেম শোগুলোর একটি, যেখানে মূলত নারীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। নতুন পরিবর্তনে অনুষ্ঠানটি কতটা দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ