বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

পিছিয়ে পড়ার পর ঋতুপর্ণার গোলে বাংলাদেশের সমতা
/ ৫৪ দেখা হয়েছে
বার : শনিবার, ৬ জুন, ২০২৬, ২:১০ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ নারী সাফের ফাইনালে প্রথমার্ধেই দেখা গেল চরম নাটকীয়তা। প্রায় পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলার পর শেষ দিকে স্রোতের বিপরীতে গোল খেয়ে বসেছিল বাংলাদেশ। তবে হাল না ছেড়ে প্রথমার্ধের যোগ করা সময়েই ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত এক গোলে সমতা ফিরিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১-১ গোলের রোমাঞ্চকর স্কোরলাইন নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ ও ভারত। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভারতের রক্ষণভাগকে প্রবল চাপে রাখে বাংলাদেশ। বিশেষ করে বাঁ প্রান্ত দিয়ে ঋতুপর্ণা চাকমার গতি ও স্কিল স্বাগতিকদের রীতিমতো দিশেহারা করে তোলে। ২৩ মিনিটে নেপাল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কর্নার থেকে সরাসরি গোলের চেষ্টা করেছিলেন এই উইঙ্গার, তবে তাঁর নেওয়া দর্শনীয় শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর আগে ১৪ মিনিটে তহুরা খাতুনও ভারতের গোলরক্ষক পান্থৈকে একা পেয়েছিলেন, কিন্তু ডিফেন্ডার জুলি কিষানের দারুণ এক স্লাইডিং ট্যাকলে বেঁচে যায় স্বাগতিকরা। খেলার ধারার বিপরীতে ১৬ মিনিটে ভারত সুবর্ণ সুযোগ পেলেও ফাঁকা পোস্টে বল জড়াতে ব্যর্থ হন আস্তাম ওরাওঁ। ম্যাচের ৪১ মিনিটে ডান প্রান্ত থেকে আসা কাট-ব্যাকে তহুরা বল বাইরে মারার ঠিক পরের মিনিটেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ৪২ মিনিটে পাল্টা আক্রমণে বক্সে ঢুকে পড়েন ভারতের ফরোয়ার্ড পিয়ারি সাসা। তাঁর নেওয়া শট ব্লক করতে গেলে বল ডিফেন্ডার সুরভীর পায়ে লেগে দিক পরিবর্তন করে এবং গোললাইন ছেড়ে কিছুটা এগিয়ে থাকা গোলরক্ষক মিলি আক্তার বোকা বনে যান। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশ। ৪৪ মিনিটে আনিকার জোরালো শট ভারতের গোলরক্ষক রুখে দিলেও, প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৪৫+২) আর শেষ রক্ষা হয়নি ভারতের। তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ