বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার
সদ্যপ্রাপ্ত

নতুন ফ্ল্যাশ ফিকশন ‘পথের প্যাঁচাল’
/ ২৮ দেখা হয়েছে
বার : শনিবার, ২ মে, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ অটোচালক ও এক তরুণ উপন্যাসিক, দুই ভিন্ন জগতের মানুষের অপ্রত্যাশিত এক সম্পর্কের গল্প নিয়ে আসছে নতুন ফ্ল্যাশ ফিকশন ‘পথের প্যাঁচাল’। জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই কনটেন্টটি মুক্তি পাবে আগামী ৬ মে দিবাগত রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে। গল্পের কেন্দ্রে রয়েছে বায়েজিদ নামের এক অটোরিকশাচালক এবং উমা নামের এক নবীন উপন্যাসিক। জীবনের ভিন্ন বাস্তবতায় থাকা এই দুই চরিত্রের হঠাৎ দেখা, কথা বলা এবং ধীরে ধীরে গড়ে ওঠা মানবিক সংযোগই এই ফিকশনের মূল আকর্ষণ। নির্মাতার ভাষায়, এটি কোনো প্রচলিত প্রেমের গল্প নয়; বরং সম্পর্কের এক অন্যরকম মানবিক ব্যাখ্যা। ফ্ল্যাশ ফিকশনটিতে বায়েজিদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং উমা চরিত্রে রয়েছেন বহ্নি হাসান। এছাড়া আরও অভিনয় করেছেন মনির হাসান খান শিমুল, অশোক বেপারী, প্রনব ঘোষ ও সানজিদা ইয়াসমিন স্নিগ্ধা। নির্মাতা জানান, ‘পথের প্যাঁচাল’ নামটি শুনে অনেকেই সত্যজিৎ রায়ের কালজয়ী কাজের সঙ্গে মিল খুঁজতে পারেন। তবে গল্প বা ভাবনায় এর কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপটে নির্মিত। গিয়াস উদ্দিন সেলিম বলেন, জীবনের পথচলায় নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে যে অদ্ভুত সম্পর্ক তৈরি হয়, সেটাকেই নতুনভাবে দেখানোর চেষ্টা করেছেন তিনি। এখানে সামাজিক বিভাজনের বাইরে গিয়ে মানুষের অনুভূতি ও সংযোগের জায়গাটাই বড় হয়ে উঠেছে। শিপ্রা দেবনাথের গল্প অবলম্বনে নির্মিত এই ফ্ল্যাশ ফিকশনটি প্রযোজনা করেছে আলফা-আই এবং চরকি। সংক্ষিপ্ত দৈর্ঘ্যের হলেও এতে তুলে ধরা হয়েছে জীবনের গভীর কিছু মুহূর্ত যা দর্শকদের ভাবাবে, স্পর্শ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ