বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভারতের টি-সিরিজে ইমরানের গান ‘তওবা ইশক তেরা’
/ ৩৩ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ভারতের টি-সিরিজে ইমরানের গান ‘তওবা ইশক তেরা’
জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের নতুন এক অধ্যায় শুরু হলো। ভারতের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ বাংলার সঙ্গে কাজ করলেন তিনি। এই ব্যানার থেকে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘তওবা ইশক তেরা’। ২০ এপ্রিল সোমবার ইউটিউবে টি-সিরিজের চ্যানেলে গানটি উন্মুক্ত হওয়ার কথা জানিয়েছেন শিল্পী নিজেই। বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে কাজ করে আসছেন ইমরান মাহমুদুল। একের পর এক জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে হাজির হলেন। ‘তওবা ইশক তেরা’ গানটির কথায় রোমান্টিক আবহ তৈরি করেছেন গীতিকার বারিশ। আর সংগীতায়োজন করেছেন রূপক তিয়ারি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আধুনিক সুর ও ভিন্নধর্মী উপস্থাপনায় গানটি শ্রোতাদের কাছে নতুন অনুভূতি নিয়ে আসবে। গত বছরই ইমরান মাহমুদুল জানিয়েছিলেন, টি-সিরিজের সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। তখন থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল কবে আসছে তার নতুন গান। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পাচ্ছে ‘তওবা ইশক তেরা’। জানা গেছে, টি-সিরিজ বাংলার ব্যানারে ইমরানের আরও কয়েকটি গান পর্যায়ক্রমে প্রকাশিত হবে। ফলে দুই বাংলার শ্রোতাদের জন্য সামনে থাকছে আরও চমক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ