বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় হামের প্রার্দুভাব বেড়েই চলেছে
/ ৭৩ দেখা হয়েছে
বার : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় হাম রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। প্রতিদিনই হাসপাতালগুলোতে আসছে হামের উপসর্গ নিয়ে নতুন নতুন শিশু রোগী। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার (১৭ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৭ জন শিশু ভর্তি হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন হিসেবে ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৬ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ১০ জন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১জন, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন এবং কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন। এদিকে, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুষ্টিয়ায় এখন পর্যন্ত মোট ৫৫৫ জন রোগী হামের সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে মোট ৪৬৬ জন রোগী বাড়ি ফিরে গেছেন এবং সন্দেহভাজন হামে আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো রোগীর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালগুলোতে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শিশুদের স্বাস্থ্যের অবনতি দেখলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন- কুষ্টিয়ায় হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিরোধে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি। তার মধ্যে জাতীয় অংশ হিসেবে টিকাদান কর্মসূচি হাতে নেয়া হয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে অতিরিক্ত ডাক্তার ও নার্স কাজ করছে। তিনি জনসাধারণের প্রতি আহবান জানিয়ে বলেন, শিশুদের স্বাস্থ্যের অবনতি দেখলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে। এ বিষয়ে নিজেদেরকে সতর্ক থাকতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ