বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আবার সিনেমার শুটিংয়ে দীঘি
/ ২১ দেখা হয়েছে
বার : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তরুণ অভিনেত্রী প্রার্থনা প্রার্থনা ফারদিন দীঘি আবারও ব্যস্ত সময় পার করছেন নতুন সিনেমার শুটিং নিয়ে। তার অভিনীত বিদায় সিনেমার শুটিং ফের শুরু হয়েছে। কিছুদিন বিরতির পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী। সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হওয়ার পর সাময়িক বিরতি নেওয়া হয়েছিল। এরপর নির্মাতা মেহেদী হাসান হৃদয় অন্য একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন। সেই কাজ শেষ করে সম্প্রতি আবার শুরু হয়েছে বিদায় সিনেমার শুটিং। আর শুটিংয়ে ফিরেই আলোচনায় দীঘি। শুটিং সেট থেকে ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা ফারুক আহমেদ। সিনেমাটিতে দীঘির উপস্থিতিও নজর কাড়ে। নতুন লুক ও চরিত্র নিয়ে তিনি দর্শকদের সামনে কেমনভাবে হাজির হবেন, তা নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও দীঘি এখন নিয়মিত নায়িকা চরিত্রে কাজ করছেন। একের পর এক নতুন সিনেমায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি। বিদায় সিনেমাটিও তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি বলে মনে করা হচ্ছে। এই সিনেমায় দীঘির সঙ্গে অভিনয় করছেন ফারুক আহমেদ, বাপ্পারাজ ও আলীরাজের মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা। সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দীঘির অভিনয় ক্যারিয়ারে নতুন সমৃদ্ধি যোগ করবে বলেই ধারণা করা হচ্ছে। নির্মাতা সূত্রে জানা গেছে, দ্রুত শুটিং শেষ করে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিদায়। ফলে ঈদের সিনেমার তালিকায় দীঘির নতুন উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ