বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় রেল স্টেশন আধুনিকায়নসহ ৪ দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ
/ ১২৪ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় জগতি রেল স্টেশন পুনরায় চালু ও আধুনিকায়নসহ চার দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এ সময় প্রায় এক ঘণ্টা ট্রেনটি স্টেশনে আটকে রাখা হয়। বিক্ষোভকারীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত জগতি রেল স্টেশনটি দেশের প্রথম রেল স্টেশন হিসেবে পরিচিত এবং এটি বাংলাদেশের রেলওয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে স্টেশনটি অচল থাকায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে।
স্থানীয়রা বলেন, স্টেশনটি চালু হলে কুষ্টিয়া শহরের যানজট কমবে এবং এ অঞ্চলের মানুষের দেশের বিভিন্ন স্থানে যাতায়াত সহজ হবে। পাশাপাশি শিল্প-কলকারখানা ও কৃষিপণ্য পরিবহণেও সুবিধা সৃষ্টি হবে এবং শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তারা আরও জানান, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ